প্রকাশিত: Wed, Apr 26, 2023 10:26 PM আপডেট: Fri, Sep 11, 2026 10:31 AM
মে মাস থেকে সকাল-সন্ধ্যা চলবে মেট্রোরেল
শহীদুল ইসলাম: সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মে মাসের শুরু থেকেই ঢাকায় সকাল-সন্ধ্যা মেট্রোরেল চলাচল শুরু হবে। বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। এর আগে জুন থেকে সকাল-সন্ধ্যা মেট্রোরেল চলার কথা বলেছিলো এ সংস্থাটি।
ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, মূলত জুনে মেট্রোরেলের সময় বাড়ানোর পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে মে মাসেই আমাদের এ সময়সীমা বাড়াতে হচ্ছে। যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন, অন্তত অফিস সময় শেষ হওয়া পর্যন্ত মেট্রোরেল চলাচল যাতে করে। তাদের এ দাবির পরিপ্রেক্ষিতে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে গত বছরের ডিসেম্বরে মেট্রোযাত্রায় প্রবেশ করে দেশ। এরপর থেকে বাড়ছে মেট্রোরেলের পরিধি। বর্তমানে এই অংশের ৯টি স্টেশনই চালু রয়েছে। পরে জুনে এর সব কটি স্টেশনই চালু করার কথা বলা হয়েছিলো। সম্পাদনা: শামসুল বসুনিয়া
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী